বিবৃত সত্যেরা যখন নিয়তির বিবর্ণ লৌহ-দরজায় কড়া নাড়ে অচেনা, অজানা, অনাহুত অতিথির মত হাতড়ে ফিরি পাটের মোড়ানো ভাগ্য-শিকেয় যদি কিছু অজান্তে থেকে যাওয়া পাথেয় মেলে… ঘরে ফেরা পাখিদের ডানার মত মন আমার বড়ই দোদুল্যমান; বড্ড আশাবাদী ‘ফেরা’র ঠোঁটে ল’য়ে সঞ্চিত খাবার, চিন্তিত ফুরোনোর কি হবে তবে তিতিক্ষু শিশুদের উন্মুখতার… রাতের অন্ধকার বদলে গেছে জীবনের দিনে [...]


