আমাদের ক্ষমা কর মহীয়ান একান্ত তোমার গুণের বদৌলতে। কি করে তুলবো দু’টি হাত তোমার মহাপবিত্র দরবারে; আমাদের দু’হাত অপবিত্র পঙ্কিল পাপে রঞ্জিত নিরপরাধ মানুষের লাল রক্তে। দু’চোখে ঝরে না হৃদয় গলা অশ্রু অন্ধত্ব তাতে সওয়ার হয়েছে অদৃশ্য জিনের মত; দেখি না সত্য, দেখি না তোমার কারুকাজ, দেখি শুধু মানুষ, দেখি না মানবতা। হৃদয় যে পাথুরে [...]


