মানুষের সহজাত প্রবৃত্তির একটি অংশ হলো সে অন্যের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। এর জন্য ক্ষেত্র নির্ধারিত হয় অবস্থা ও বাস্তবতার ভিত্তিতে। সাধারণ ভাবে তো প্রত্যেক মানুষই তার নিজের ব্যাপারে কর্তৃত্বশীল, এর বাইরেও রয়েছে অসংখ্য পর্যায় যেগুলোতে কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। পরিবারের উপর বাবা, মা বা বড় ভাই-বোন কর্তৃত্ব করে-যেগুলো প্রাকৃতিক নিয়েমই প্রতিষ্ঠিত হয় সাধারণতঃ। [...]


