লেখাটি www.sonarbangladesh.com এর ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছে।
এ মহাবিশ্বে বিস্তৃত থকথকে অন্ধকারের মাঝে যেমন আলোক বিচ্ছুরণকারী নক্ষত্রেরা বিরাজমান, তেমনি আমাদের জীবন জোড়া দুঃখ-বেদনার মাঝে হরেক রকম খুশী-আনন্দ বিরাজমান। বেঁচে থাকার জন্য যেটুকু আনন্দ দরকার, ভূমিগুলো যেভাবে নক্ষত্রের আলোতে উদ্ভাসিত হয় সেভাবেই সেটুকু আনন্দের সমাহারে উল্লাসিত হয় এখানে জীবনের কাফেলা। হরেক রকম আনন্দের মাঝে কিছু তো একান্ত [...]

