মহান আল্লাহ্ তা’আলা মানব জাতির জন্য নির্ভেজাল ও সুসামঞ্জস্যপূর্ণ এমন এক জীবন ব্যবস্থা দান করেছেন, যা থেকে আমরা যেমন সত্য ও সঠিকের দিকনির্দেশনা পাই তেমনি পাই মিথ্যা ও ভ্রান্তির পরিচিতিও। এটা এ জন্যে যে, দয়াময় আল্লাহ্ আমাদের কল্যাণ চান। তাই কোথায়, কোন পথের কোন বাঁকে ওঁত পেতে আছে অকল্যাণ সে ধারণা আমাদেরকে পূর্ব হতেই জানিয়ে [...]


