স্পন্দনের প্রশান্ত অনুভব আমার
আলোর মদীনা চেতনায়
হাজার কিলোমিটারের ব্যবধানে ভাঙ্গে
আত্মার আনন্দ-নদীর দুই কুল।
সেই থেকে আজ আটাশটি দিন-রাত
বিগত মৌসুমের চাষাবাদ নিয়ে ভাবনারা কাঁদে-
শেষ প্রহরের চাঁদ
দোদুল্যময়ী তারকারা
সোবহে সাদিকের হিম হিম বাতাস
ল্যাম্পপোষ্ট রাস্তার, ভাবনার
আল-রাজীহ্র মসজিদ থেকে ভেসে আসা
তাহাজ্জুদের ঘুম ভাঙ্গানিয়া আহ্বান
শীতাতপ যন্ত্রের নিয়ন্ত্রিত উচ্চ-নীচ ধ্বনি
রঙ উঠা দেয়াল আর
দুই দুই করে চারটে ইটের কাঁধে চাপানো
চাদর শোভা তক্তপোশ
আমার কাব্য রচনার মঞ্চ;
ডেকে [...]

