কষ্ট এখন পুরোনো শব্দ
অভিধানে বুকের ব্যবচ্ছেদ ‘ব্যথাতুর’
কি অজানা শৈবাল বাসা বুনেছে
আমাদের দারিদ্র্য সুখে।
বন্যায় জলোচ্ছাসে ভেসে ভেসে
তীর ছুঁতে হাত বাড়ালাম মইয়ে
অতন্দ্র দুঃখ-কীট খেয়ে নিল
আমাদের সুখ সিঁড়ি।
ও হৃদয় আমার!
ও আমার সমুন্নত শির!!
নিজ হাতে পিশেছি পিণ্ড মন
রক্তহীন জবাই।
আমি কি বেঁচে আছি?
এখানে মরে যাওয়ায় কোন কল্যাণ নেই
সময়ের চলন্ত চাকার আঘাতে আঘাতে
নিয়ত সম্মুখের পানে থম্‌কে থম্‌কে
আমাদের জীবনের গড়াগড়ি
ভোর হবে আগামী [...]

continue reading.....