মরুর আকাশ কিছুদিন থেকে সত্যিই মেঘলা। হঠাৎ বড় বড় ফোটায় প্রবল বৃষ্টি, আবার থেমে থেমে ইলশাগুঁড়ি তো আবার হেসে উঠে শিশুবেলার সূর্যিমামা।মরুর বাসিন্দা আমরা, ‘মামা’কে নিয়েই থাকতে হয়, ‘মেঘলা’ খালা বছরে দু’একবার বেড়াতে আসেন আমাদের উষ্ণ পল্লীতে। তিনি এলে কি যে আনন্দ হয় আমাদের, তখন ভাষা দাদু চলে যান পাশের গাঁয়ে। আর আমরা নির্বাক হয়ে [...]

