বিষন্ন আকাশ জুড়ে বেড়ে উঠে খণ্ড খণ্ড মেঘেরা
পলি জমে জোয়ারের দিনে, ভরে উঠে চর
তীর ভেঙ্গে নদী হয়, বাড়ে দূরত্ব কুলে কুলে
কোথাও জাগে অন্য তীর, ঘর বাঁধে পাখিরা।
বার বছর আগের কেউ এখন পাকা সংসারী
বন্ধু-প্রতীম সজনে গাছটি মরে গেছে বিয়োগে,
মরা গাঙ্গের কিনার-পথটি কি তেমনি আছে?
চেনা মুখগুলো বলেঃ আজো কেন স্বপ্নচারী?
পৃথিবী থেমে নেই; নেই সেই লাবণ্য-মন
মন তবু রয়ে [...]

