যেখানে প্রদীপ নেই, জেনো শীতল অন্ধকারের কুয়াশা
প্লাবনে ধুয়ে যায় পৃথিবী, মাটির নির্যাস আর পাথরের
আড়াল থেকে বেরিয়ে আসে দৃষ্টিকটু, বেমানান, অসম
জ্বলতে গিয়েও নিভে যায় প্রদীপ, আলোর পিপাসা।
হেমন্তের আকাশে চিলেকোঠাও নেই, পাখিরা কোথায়
বাঁধবে সুখের নীড়? তপ্ত বৈশাখ, হিমায়িত নির্ঝর এখনো
ঐ যে পেছনের সরু রাস্তাটা কখনো কাঁদায়, কখনো কাঁপায়
অনেক শ্রান্ত শ্রমিক কাংখিত সোনা খুঁজে পায় না হেথায়।
প্রতিটি জীবন [...]

