স্বপ্নের স্যৌন্দর্য হাতছানি দেয়
বার বার কোন এক নিকট অদৃশ্য হতে
মৃদুমন্দ ধ্বনি শুনি হৃদয়ের মাঝখানে
কি জানি,
এ হয়ত অন্য হৃদয়ের স্পন্দন
হয়ত কোন অনাগত সাফল্য,
কোন মহালব্ধের পূর্বাভাস বুঝি এই।
মোহময় স্বপ্ন জড়িয়ে ধরে তখন
সুগন্ধী বাতাসে
জোৎস্নার প্লাবনে
ভোরের কুয়াসায়
আর মর্মের ভাললাগায়।
স্বপ্নের এই স্বরূপ
মানুষ হারাতে চায় না অনন্তকাল
এই হল সাধনার শুরু।
১২ ফেব্রুয়ারী ২০০৫
মদীনা মুনওয়ারা, সৌদী আরব।

