বন্ধু এসো-
আজ আমরা ভালবাসা অর্জন করি
যে পাওয়া পাওয়ার নয়, হারিয়ে যাওয়ার
তার আশায় কেন আর দিন গুনব
প্রতীক্ষিত প্রহরের মিনার গড়ব
সময়ের প্রচ্ছন্ন পথে কেন মিছে আকাংখার
হিমালয়-প্রদ প্রাচীর নির্মানিব?
ভুলে যেও না, এ ভালবাসা আমাদের
স্রষ্টার উপহার
এ বিশ্ব-ভূবন সে উপহার, সে ভালবাসার
বন্ধনে টিকে আছে
আমি চির কৃতজ্ঞ তোমাতে
হে সত্য, হে সুন্দর।
বন্ধু! তুমি বল
আমার জন্য যা ছিল উপহার
আমায় কেন তুমি দিলে না [...]

