অশরিরী বাতাসে ভর করেই যেন
প্রশ্নটা আছড়ে পড়লো
মগজের দক্ষিন বলয়ে
আ-আমি আর এর কি জবাব দেবো
এড়িয়ে যেতে চাইলাম সবিনয়ে…
আচ্ছা, আমরা কি সত্যিই সভ্য?
কিন্তু - কিন্তু পারলাম না
বাঁচতে পারলাম না প্রশ্ন নামক
সে অদৃশ্য চাবুকের কষাঘাত হতে।
দৃষ্টি প্রসারণে যখন পৃথিবীকে দেখি
দেখি-প্রাগৈতিহাসিক অন্ধকার
যুগের ন্যায় আমরা আবার
নেংটি পরতে শুরু করেছি
পাথর যুগ কিংবা তারও আগে পরের মতো
কে কাকে জন্ম দিলাম
কার জরায়ুতে কে [...]

continue reading.....