পৃথিবীর এই অসমতল ভূমিতে পথ চলতে গিয়ে
বার বার বিক্ষত হয়েছে স্বপ্নীল হৃদয়
যখন আমি ছোট্টটি ছিলাম· · ·
আম্মুর চুমো ভরা মায়াময় অবয়বে
চেয়ে থাকতাম খুশী ভরা দৃষ্টিতে
সদ্য ফুটে উঠা দুটো দাঁত বের করে
হাসিময় সেই আমি· · · সেই আমি· · ·
আজ শুধু মনে হয়, জীবনের সবচেয়ে
আনন্দে আন্দোলিত দিন ছিল
সেইসব ফেলে আসা দিন· · ·
সমুন্নত পর্বত আর পতিত [...]

