লিখবো লিখবো করে অনেকক্ষণ ভার্চুয়াল কাগজ-কলম নিয়ে নাড়াচাড়া করলাম; লেখা হলো না কিছুই। আজকাল কেমন যেন বদলে যাচ্ছি। অনেক বদল দেখেছি জীবনে, সন্ধিক্ষণেও টের পেয়েছি যে বদলে যাচ্ছি। কিন্তু এবারের এই বদল নিয়ে শংকা অনুভব করছি। মনটা কেমন যেন বৈষয়িক হয়ে উঠছে দিনে দিনে। “না পাওয়া”র হিসেব অসংখ্য কিন্তু “না চাইতে পাওয়া”গুলো সে ঘাটতি পুষিয়ে [...]


