সাবলীল ছন্দময় গতিময়তায় বন্ধু
কোথায় যেন পতন ঘটলো,
আ-শৈশব যা সইবার ক্ষমতা
আমার সূক্ষ্ম।
তারপরও মনের বীণায় জড়িয়ে
বাজিয়ে যাই;
হৃদয়ের ধুকপুক সুরে
গেয়ে যাই জীবনের সংগীত।
হায়! শেষ না হতে আমার
সুরের ও রজনী,
না পোহাতে জানিবার সোবহে সাদিক
সে চলে যায় তার মত করে।
দিনমান আবারো বরফ হৃদয়ে
জুড়তে থাকি ভেঙ্গে যাওয়া,
পোড়ামাটির হাড়ি
লহু ঢেলে রাঙিয়ে নেই হৃদয়ের রঙ-এ।
কিন্তু একদিন টের পাই
সে ছিল রঙিন মোড়কে বাঁধা ভঙ্গুর [...]

