জীবনের সারাদিন যদি বৃষ্টি হতো
সপ্তাকাশের মেঘমালা হতে
জ্ঞানের শুস্ক সাগরে
আমি ভিজতাম সারাদিন হৃদয়ের বুতাম খুলে।
শূন্য মরু মোহনায় যদি ঢল নামতো
যদি ঢেউ জাগতো
হায় বিদীর্ণ সাগর! আমার এই বুকে
যদি প্রশান্ত বেড়িয়ে যেতো
কিছু দিনের অবসরে
অসীমের ইঙ্গিতে;
নূহের জাহাজ ল’য়ে ছুটতাম দুঃসাহসী!
নিদ্র পৃথিবীর বন্দরে বন্দরে
নোঙ্গর ফেল্তে খুঁজে বেড়াতাম
ফালি ফালি প্রোত্থিত শিকড়
সদ্য নিংড়ানো ছাপ ছাপ সতেজ মাটি
কম্পিত হাতে সরিয়ে দেখতাম
নিকষ আঁধারে কারা [...]

