কোলাহল মুখর দিনে
টুকরো টুকরো নিঝুম,
পাথর হাঁপিয়ে উঠলো
মাংসের কঠিন চাপে;
আমি শুধু ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে পাচ্ছি।
আমার চক্ষু বলে মহাভীড়
হৃদয় বলে শূন্য
কর্ণ কহে নিথর;
আমি চিৎকার করে বলি-
কথা বলতে চাই!
কথা বলতে চাই!!
ওগো বৃক্ষ!
পল্লব ঝিরঝিরে তানে ডাকো
তটিনী ছলাৎ ছলাৎ ডাকো।
ওগো পাখালী!
কণ্ঠে কাকলী ঢালো
ওগো ফুল দুলে উঠো।
ওগো শূন্য-মহাশূন্য!
ঠা-ঠা- রবে কাঁপিয়ে দাও
ফাটিয়ে দাও আমার অব্যক্ত অন্তর
বেরিয়ে আসুক জগৎ বিধ্বংসী ‘কথা’!
হয়ত [...]

