তিমির খঞ্জর বিঁধিলো যেদিন ভূ-নাভিতে
নড়ে উঠলো শূন্যের করকমল
পালিতের স্নেহে।
আল-আমীন পদে পদে এগুলেন হেরার আঁধারে
বুকে ল’য়ে সঙ্গোপনে একত্ব পিদিম
এক, দুই, তিন,,, -বহে অশান্ত নিরবতা
সূর্য-চন্দ্রে দারুন ছুটোছুটি
কা‘বার দু’চোখ অপেক্ষায় ছলছল
প্রকৃতির আনাচে-কানাচে ব্যাকূল কানাকানি
সহসা পিদিম শিখা ভেদী-
“ইক্রা বিস্মি রব্বিকাল্লাজী খালাক্ক· · ·”
-“পড়ুন, আপনার প্রভুর নামে
যিনি সৃজিলেন
সৃজিলেন মানব- জমাট রক্ত থেকে
পড়ুন, এবং আপনার প্রভূ দয়াময়
যিনি কলম দ্বারা শেখালেন জ্ঞান
শিখিয়েছেন [...]

