বেদনার ময়লা জমে মাঝে মাঝে
হৃদয়টা ভরাট হয়ে যায়,
স্তুপাকার আবর্জনা হেরি
দহজিল ঘেরি।
টলমল মোর মনের নয়ন
অন্ত্রের পথে দেখে যায়,
কালিমা কলুষিত লোহিতের উচ্ছাস
বিদ্রোহ আর জলোচ্ছাসে কেঁপে উঠে তখন
- - - বদ্ধ হৃদয়।
০৯.০১.২০০১
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।

