প্রলয় অখণ্ড স্রোত চলে দুরন্ত সীমাহীন
আস্ছি এলো বলে হারায়- অনন্ত গহীন!
সুদূরের মঞ্জিল পানে দিশেহীন কপোত বলয়
সন্তরে আমরণ; লভিতে শান্তির কিশলয়।
পুঞ্জ কৃষ্ণ কুঞ্জ সাজিয়া হাঁকে গগণ
শৃংখলা খেয়ে উন্মাদ বানে ভাঙ্গে পবন,
পারমানবিক কর্ষণে ভূমি করে আবাদ
শান্তি বিদ্ধ বক্ষ নিংগাড়ী বুনে প্রবাদ।
জল ছল বলে জল পানে নাকো অহর্নিশ
শান্তি পিয়াসী বক্ষে সে ফোটা জ্বালায় বিষ।
চলে- চল্তে হয়, জ্বলে- জ্বল্তে [...]

