সেদিন রাতে এমনি করে ঝরবে নাকি
তব করুনা ধারা;
যেদিন আমায়
নিয়ে যেতে আসবে ওরা!
সেদিন রাতের ফুলগুলো সব বারি ভেজা
থাকবে নাকি..?
কাঁদবে ধরণী মোর বিরহে
আকাশজাতি হাসবে নাকি?
সেদিন রাতে আমার শিয়রে
জাগবে কি ঝড়ের পরের
জোৎস্না ভেজা ঐ চাঁদ?
২৫ মার্চ ২০০০, ইয়ানবো, সউদী আরব।

