সাজানো বাগান গুলো
ভরে গেছে চেয়ে দেখো
যৌবন রক্ত রাগে,
তুমি কেন আসবে না হে যুবক
সেই প্রিয় ইসলাম বাগে।।
জীবনের মানে যদি খুজে না পাও তবে
প্রশ্ন করো আল-কোরানকে,
খুঁজে দেখো সেই পথে
কাবা হতে মদীনাতে
আজি হতে চৌদ্দ শতক আগে।।
সৃষ্টির সেরা তুমি যদি ভূলে যাও তবে
চেয়ে দ্যাখো বিশ্ব ভূবনে,
সব কিছু অনুগত
সেবা দাসী অবিরত
খলিফা তুমি শুধু মনে জাগে।।
০৪ সেপ্টেম্বর ১৯৯৭
উমলেজ, সউদী আরব।

continue reading.....