বিচিত্র বাহনে চড়ে ঘুরে ফেরে এই মন এখন এখানে তো পলক না পেরুতে ঐ সপ্তাকাশে নিমিষ না ফুরাতে পাতালের কোন অতল গভীরে এমনকি অনন্ত জীবনে অথবা এই তো বুকের মাঝে কত করে বোঝাই, ব্যথিত হোস্ নে বেহাল পৃথিবী দেখে পৃথিবী তো এমনই; সবকিছু লৌকিক এই আয়োজনে এখানে অলৌকিক খুঁজে ফেরার চেয়ে মানিয়ে নে বোঝেনা সে, [...]


