ইসলাম আমাদের আলো
নিকষ কালো কালো কুফরের গলিপথে
অবিচার-পাপাচার প্রতিরোধী এ শপথে
আল্লাহর দেয়া এই জীবন ব্যবস্থা ভালো।।

এ আলো জ্বেলে মুমিন দেখে তার জীবনের ভোর
বয়সের পথে চলে চলে দেখে পৃথিবীর সুন্দর।
গড়ে নিজ পরিচয়
দুনিয়া ও আখেরায়
আল্লাহর রঙে রঙে নিজেকে রঙিন করে
মুছে নেয় যত কালিমার কালো।।

মিথ্যার অবয়ব চেনায় এ আলো
যালিমের রাঙা হাত দেখায় এ আলো
মযলুমের আঘাত দেখে
এই হাতে হাত রেখে
প্রতিরোধে মুসলিম যালিম ও যুলুম
আল্লার পথে সত্যের তরে নিজ রক্ত ঢালো।।

৩০ আগষ্ট ২০০৬
রাবওয়া, রিয়াদ, সউদী আরব।

Share