জীবনের একটি সকাল কিংবা একটি
বিকেল পেরুলেই কিংবা মুহূর্ত
আরেক জীবন এসে উঁকি দেয়, ভাবি
অবেলায় মহাকালের অলখেই কি
আমি এসেছিলাম। আবার না শোধিতে
দিবসের ঋণ; মিলিয়ে যাব সাঁঝের মায়ায়।

তুফান ভেঙ্গে দিল, হয়ত হলুদাভ
ঝির ঝির মৃদু কম্পনে আঁকড়িছে যে যার
আপনজনকে! মৃত্তিকা মাটিকে, হাওয়া বাতাসকে
অগি্ন তার উত্তাপকে, পানি তার জলরাশিকে
অচেনা পাখি উড়ে গেল অজানায়; শূন্যে
একদিন জমেছিল তারা মিলন মেলায়
চড়ূইভাতির মিছেমিছি রাজরানী
হাসি-কান্না মুছে মিলবে- জীবন বেলায়।

১ জানুয়ারী ২০০১
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।

Share