ছোট্ট বোনের নামটি
 অতি মধুর
রুকাইয়্যাকে লাগছে
প্রাণের অদূর।

প্রভাত কালের ছোট্ট খুকী এসে
মাথার কালো ফসল ধরে শেষে
যেই না কষে টান
আঁতকে উঠে প্রাণ
ঘুম রূপসীর প্রেমে
আমায় ভুলে
আর কতকাল থাকবে গো
মুখ তুলে
চাও না গো ভাই দুটি আঁখি মেলে
এমনি শত বায়না যেতো খেলে
সেই হারানো ভোরে
অথৈ ঘুমের ঘোরে।

স্বপ্ন দেখার সেদিন ফিরবে কবে
ফিরবে হয়তো ফুলকলি না রবে
হয়তো ফিরে বউ সাজাতে হবে
মামা আমার ফুল পাখিরা ক’বে
এইতো জীবন হায়
ধরে রাখা দায়।
     
০২ সেপ্টেম্বর ২০০০
রয়েল কমিশন, ইয়ানবো, সউদী আরব।

Share