সপ্ত তরঙ্গ ফেনায়িত
উত্তাল ঢেউ রাশি রাশি,
বিহঙ্গ সৈকত জুড়ে
কে বাজিয়ে গেল বিরহ বাঁশী।

কে সুধালো যৌবনে
হারাস্‌নিতো আবেগের কালো স্রোতে?
জানি নাই, জানি নাই আমি
কি সুর বাজলো বীণায়,
ময়না কি সুরে কথা কয়
যাতে ঘুমীয়ে আছে শত বেদনা।

ভোর হলো
জাগিয়ে দাও ডেকে যত যাতনা।

২০ জুন ১৯৯৭
আল-গিফা, ইয়ানবো, সউদী আরব।

Share