এক ঈদে মন ভরে না আমায়
প্রতিদিন ঈদ দাও,
তোমাদের মত দু’বেলা দু’মুঠো
দানা-পানি খেতে দাও;
আমায় প্রতিদিন ঈদ দাও।

সারি সারি চলে আল্লাহর পথে
আনন্দে অবনত সিজদায়
ঈদ এলো! ঈদ এলো ঐ
আকাশে ও দুনিয়ায়…!

মুসলিম মোরা আনন্দিত আজ
আল্লাহকে সিজদা করে,
ধনী-গরীবের ব্যবধান ভুলে
ভাইয়ে ভাইয়ে আপন হয়ে..।

১৩ অক্টোবর ২০০৬
মদীনা মুনাওয়ারা, সউদি আরব।

Share