জালিম কাঠুরে!
তুই কেটে নিবি বৃক্ষ-চূড়া?
নে!
শাখা-প্রশাখা এবং কাণ্ড থেকে জেগে উঠবে বহু চূড়া,
বৃক্ষ মাথা।
কেটে নিবি শাখা-প্রশাখা-কাণ্ড কাঠও?
নে!
ভয় নেই।
শেকড় প্রোত্থিত আছে মাটির বহু গভীরে।
একটি বৃক্ষ ভেঙ্গে পড়বে,
খণ্ড-বিখণ্ড হবে,
ছাই-ভষ্ম হবে;
জেগে উঠবে অগুণতি বৃক্ষরাজি,
হবে মহীরুহ।
একদিন হারিয়ে যাবিরে জালিম কাঠুরিয়া তুই…..
গহীন অরণ্যে!

২১ মার্চ ২০১০
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

Share