পৃথিবীর ব্যাপারটা ভাবলে হতাশা ছাড়া কিছুই খুঁজে পাইনা। মাঝে মাঝে অসুস্থতাগুলো এমন ভাবনার দিকে ঠেলে দেয়। যখন আনন্দে থাকি, তখন এসব ভাবনাগুলো খুব একটা স্থান পায়না মগজের চিন্তা তালিকায়। কি হবে আলোচিত হয়ে, কি হবে জনপ্রিয় হয়ে কিংবা কি হবে অঢেল ধনের অধিকারী হয়ে অথবা কিইবা হবে এই গরীব দীনহীন থেকে। টেনেটুনে লাভের ঘরটাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারি, তারপর! তারপর পৃথিবী সম্পর্কে আর কোন আগ্রহই খুঁজে পাই না। কেবল কিছু ভালবাসা, কিছু মায়া, কিছু দায়িত্ব যেন তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত। সে তাগিতেই ছুটে চলছি প্রতিদিন, প্রতিক্ষণ এখান থেকে ওখানে, দেশ থেকে দেশান্তরে। সে ভালবাসাকে, সে মায়াকে, সেসব দায়িত্ববোধকে যখন নিজের সাধ্যসীমা থেকে দূরে দেখতে পাই, তখনি বেজে উঠে দামামা অন্তরে অন্তরে। সইতে পারিনা তা। ভালবাসতে চেয়েছি, ভালবাসা পেয়েছি; পারবো তো ভালবেসে যেতে, মায়া দিয়ে যেতে ও পেতে এবং দায়িত্ব পালন করে যেতে এ পৃথিবীতে আমার শেষ দিনটি পর্যন্ত?

২১ ফ্রেব্রুয়ারী, রাত ১১:১৫ টা। মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

Share