চলে যাওয়া বাতাসের পেছনে সাইমুম হয়ে যাই
আর ছুটতে ছুটতে অবশেষে শরীর হারিয়ে
আমি কেবলি আত্মা হয়ে যাই।
চলে গেছে মাটির গভীরে আদমের দেহখানি
সারা ভু-ভাগই এক মৃত্তিকা দেহখনি,
ক্ষয়িষ্ণু জগতে কে কোথায় লুকাতে পেরেছে বলো?
কে রাখে অস্থি গ্রন্থিমালা সুতোয় গেঁথে;
হারানো শবের কানে কখন জিজ্ঞাসিব
কোন পথে পালিয়েছ ওহে ওপারের জগতে-
সে কি নিরব কবর
সে কি দাউ দাউ চিতা
সে কি জন্তুর ক্ষুধিত উদর
সে কি সলিলের উত্তাল বুক;
কখন সময়?
কে চায় ছেড়ে যেতে এই পার্থিব সুন্দর
কত ক্লেশ-ক্লান্তি মাখা এই জীবনের বন্দর;
তবু গন্তব্য ঐ দেয়ালের ওপাশে
ঐ মৃত্যু চাদরে ঢাকা দরজার পরে
ঐ রহস্য জগতে।
কেউ ফিরে বলে না কেমন,
শুধু চলে যাওয়া আছে যেখানে যেমন
ঘটে নিয়মের ঘটনা;
তারপর শোর তোলে রটনা-
“প্রিয় এলাকাবাসী!……………………
…………ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!”
-১৬ নভেম্বর ২০০৯
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
প্রকাশ: সোনার বাংলাদেশ


১ জন অতিথি মতামত দিয়েছেন " প্রস্থান রটনা " লেখাটিতে
comment rss যুক্ত করুন অথবা Trackback করুন।প্রিয় মুজাহিদ ভাই,
আসসালামু আলাইকুম।
অনেক দিন ধরে যোগাযোগ নেই। আপনার সাইটেও নিয়মিত আসেন না দেখছি। শারীরিকভাবে ভালো আছেন তো?
লেখাটি সম্পর্কে মতামত রাখুন