ঝিলামের তীরে নিলাম লেগেছে ইজ্জত ও আব্রুর
কোথায় হারালো স্বামী সন্তান; ফিরবে কি কোনদিন,
অনন্তনাগ, গুলমার্গ, তনমাগে দিন-রাতে বহু ব্যবধান
খুনরাঙ্গা সূর্যটা রক্তে ভিজে তবু উঁকি দেয় প্রতিদিন!

কাশ্মীর! এতদ অঞ্চলের লক্ষ কোটি মুসলমানের মত আমার বুকেও এক যন্ত্রণাময় ক্ষত। পৃথিবীতে কিছু কিছু যন্ত্রণা কেবলি সয়ে যেতে হয়, প্রতিকার হয়ে উঠে না; এ যেন তেমনি এক যন্ত্রণা। ধর্মনিরপেক্ষ ভারতে মানবাধিকারের প্রতি চরমতম অধ্যায়গুলোর সাথে সাথে “কাশ্মীর” এক ধারাবাহিক অধ্যায়। কখনো কখনো কাশ্মীরের বালিকাদের মত “দিদি আর বলিস না” বলে নিজেকে আড়াল করতে চাই; কিন্তু আদৌ কি তা পারি? পৃথিবীতে মধ্যপন্থা অবলম্বনের মত কঠিন বোধ হয় আর কিছু নেই। এ কাঠিন্য সহ্য করতে না পেরেই হয়ত কেউ হয়ে পড়ে চরমপন্থী, আবার অনেকেই বোধশক্তি হীন স্রেফ আত্মপূজারী।

জানি না।

লিংকে দেয়া প্রবন্ধটি হয়ত অনেকেই পড়েছেন, তবু শেয়ার করলাম, জমা রাখলাম।
পুরুষরা ফিরবেন, জীবিত বা মৃত, মেয়েরা অপেক্ষায়

ছবিটি লিংকের প্রবন্ধ থেকে নেয়া।