বৃষ্টি ভেজা সেই দিনগুলো হায়
মনে কি পড়ে আর
ও… বন্ধুই হলে যখন
কেন দূরে গেলে
যদি দূরে যাবেই
বন্ধু কেন হতে গেলে
তুমি আমায়…
নয়ন জলে কেন ভাসালে।।

ও… আকাশের তারাগুলো হারালো কোথায়
চাঁদের ও জোছনাকে
মিছে মনে হয়
বিরহ আঁধারে লুকিয়ে
এ হৃদয়…
বেদনার অশ্রু ঢালে।।

-১৪ ফেব্রুয়ারী ২০০২

Share