চারপাশ জুড়ে অনেক প্রয়োজনই পড়ে আছে
প্রয়োজনীয় সবকিছু, কিছু তুচ্ছ
ছেঁড়া কাপড়, ভাঙ্গা চিরুণী, পেন্সিলের শেষটুকু
ডিমের খোসা, পুরোনো বোতলের কাঁক, দেশলাই
রঙ উঠা চুলের ক্লিপ, শেষ হয়ে যাওয়া লিপষ্টিক
গত ক্লাসের ছেঁড়া বই, পুরোনো সংবাদপত্র···

খুবই আশ্চর্য হলাম; এসবের মাঝেও
কোথাও আমায় খুঁজে না পেয়ে
এইটুকু আশা শেষোবধি নিবু নিবু জেগে ছিল
নিভে গেল দীপ, এখন অন্ধকার।

১০ মার্চ ২০০৬
মদীনা মুনওয়ারা, সউদী আরব।

Share