স্বপ্ন বিদ্ধ দিন
নিঃস ক্লান্ত তনু
প্রতিদিন ঘর বাঁধে
র’চে অণুক্ষণ।

পাতা ঝরার দিন
মৃত্যু হিমেল রাত
দু’চোখে স্থবির ল্যাম্পপোষ্ট
নিভে গেলে হয় ভোর।

প্রজাপতি ডানা মেলে
ধুলো উড়ো ভূমির পরিবর্তন
দু’গাছা মলিন কাঁকন
শূন্য পদে চলে সিক্ত বদন।

কাক ভোরে বটতলা
চৈতী বিকেলে বৈশাখী দোলা
বৃষ্টি তোমার আমন্ত্রণ এবার
মরুর তপন একটু ঘুমুতে চায়।

শীতল পাটির অন্ন-পানি-লবন
তিন দুয়ারী ফ্লাটের আয়োজন
বন্ধু তোমার ভালবাসা কই
এক জীবনের এইটুকু প্রয়োজন!

১৬ সেপ্টেম্বর ২০০৬
নির্ঘুম রাত
যখনো মরুতে হয়নি প্রভাত,
রাবওয়া, রিয়াদ, সউদী আরব।

Share