১//
সেই সমীরণ বইছে আজো পাহাড়, মরু, সমতলে
মন পূজারী পায় না দিশা সুবিশাল এ আকাশ তলে,
আকাশ ফুঁড়ে বৃষ্টি নামে, যমীন ফুঁড়ে শষ্য দান
ফুল, পাখি, জল, বাতাস বলে পথের দিশা নাও হে প্রাণ!
-১০ সেপ্টেম্বর ২০০৬
রাবওয়া, রিয়াদ, সউদী আরব।

২//
নীল রঙা ঐ আকাশ মাঝে চন্দ্র, সূর্য, তারা রঙিন
পাথর ফেটে ঝর্ণা ঝরে, আঁধার ঢাকে আলোক-দিন,
সবুজ বৃন্তে সাত-রঙা ফুল, গাছের মাথায় মিষ্টি জল
তারপরও হে রুদ্ধ বিবেক বলবি এসব ‘বদল-ফল’?
-১০ সেপ্টেম্বর ২০০৬
রাবওয়া, রিয়াদ, সউদী আরব।

৩//
সাত সকালে, আট বিকেলে সূর্য উঠে, হারায় দিন
দিন মহাজন হিসেব কষেন, হেলায়-খেলায় বাড়ছে ঋণ,
শৈশব ধায়, কৈশর যায়, যৌবনটা হোক রঙিন
বৃদ্ধ জীবন; শামিল মরণ, অসঞ্চয়ী হয় মলিন।
-১০ সেপ্টেম্বর ২০০৬
রাবওয়া, রিয়াদ, সউদী আরব।
20//
মাহে রমাদান এসেছে আবার একটি বছর পরে
পূণ্য সুবাস মৌ মৌ করে মুসলিম ঘরে ঘরে,
দিবসের সিয়ামে রজনীর কিয়ামে মুখরিত চারদিক
পূর্ণ এ মাস যে করে সাধনা, ঈদ তো তারই তরে।
-২৫ অক্টোবর ২০০৪
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

21//
এ মহাবিশ্ব-ভূবন মাঝে কত নগণ্য আমি
সাগর-নদী, চন্দ্র-সূর্য আমা হতে কত দামী
দীন-হীন অতি দুর্বল মানুষ বুঝব কি সে রহস্য
নগণ্য আমায় শ্রেষ্ঠ কেন বানালেন অন্তর্যামী।
-১৯ অক্টোবর ২০০৫
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

২২//
মরণের ফাঁক-ফোকরে চলছি আমি জীবন নিয়ে
ক্ষণিকের ভুলের মাশুল হতেও পারে জীবন গিয়ে,
জন্ম-মৃত্যু মহাসত্য, মহান প্রভুর পক্ষ হতে
অমর জীবন লাভ করবো আল্ল্লাহর পথে জীবন দিয়ে।
-৭ অক্টোবর ২০০৪
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

Share