জল ভেঙ্গে জল পাই না, মেলে
বায়ু মৃদু-মন্দ লীন।
হাওয়ার টানে উড়াই ইচ্ছে ঘুড়ি
দোলায় হাসে ঊর্ধ্বাকাশে
দোলায় কাঁপে মঙ্গাবায়
মাঝ গগণের ঢেউয়ে ভাসে নাটাই ছেঁড়া স্বপ্ন দিন।

ফাগুন মাসী কৈশরী মন
রঙ বিলাসে হয় রঙিন,
কাল বিকেলের বাজী ছিল আজ সারাদিন
কাটবো সুখ;
আঁটি আঁটি সাজ করে এই
উঠোন জুড়ে সুখ।

গোলা ভরা আনন্দলোক তুলবো ফসল মাড়ি,
সোনা রঙ পাড় আমার সে লাল শাড়ী।

জল ভেঙ্গে পাই ঘর্ম-ক্লান্তি
তন্দ্রা থেকে ঘুম,
জল ভেঙ্গে পাই অশ্রু ঝর্ণা
অরণ্য নিঝুম!

১১ সেপ্টেম্বর ২০০৬
অষ্টাদশীর চাঁদোয়া তলে,
রাবওয়া, রিয়াদ, সউদী আরব।

Share