(উৎসর্গ: বাংলাদেশের ইসলামী সংস্কৃতির অগ্রনায়ক মরহুম কবি, গীতিকার, সুরকার ও শিল্পী মতিউর রহমান মল্লিক।)
টিক্, টিক্,, টিক্,,,
থেমে যায় ঘড়িটি চিরদিনের জন্য
কখনো আর শুনতে পাবোনা ঘন্টার ধ্বনি
ঘড়িটি থেমে যায় অজানা হিসেব গুনি।
কত কাজে লেগেছিল সম্মিলিত মানুষের জীবনে
ঘড়িটির টিক্ টিক্ ধ্বনি কাঁপন তুলেছিল বঙ্গবিশ্বে
পদ্মা-মেঘনা-কর্ণফুলীতে এনেছিল সুর-ছন্দের জোয়ার
যমুনার অববাহিকায় আছড়ে পড়েছিল ঢেউ টিক্ টিক্,
তারপর মিসিসিপি টেমস্ হয়ে লোহিত-আরব সাগরেরে [...]

